ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৩,  11:21 AM

news image

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাল্লা দিয়ে ছুটছে ঈদে ঘরমুখো উত্তর ও দক্ষিণ বঙ্গের দূরপাল্লার যানবাহন। এতে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। ইতোমধ্যে সড়কে বেড়েছে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ। প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোলআদায় বন্ধ রাখা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম