ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরকারীকে মনোনয়ন দেয়ায় ভূঞাপুরে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২১,  1:59 PM

news image

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রধান আসামী মো. দুলাল হোসেন চকদার কে নৌকার মনোনয়ন দেওয়ায় ভূঞাপুরে মানববন্ধন করেছে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ। শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী টি-রোডে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি,ইব্রাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জি.এস, গোবিন্দাসী ইউনিয়ের সাবেক চেয়ারম্যান এবং গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম আমিনের পরিবর্তে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রধান আসামী মো. দুলাল হোসেন চকদার কে টাকার বিনিময়ে নৌকার মনোনয়ন দেওয়ায় ভূঞাপুরে মানববন্ধন করেছে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ। মানববন্ধনে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম, নাজমুল হোসেন তারা, জয়নাল আবেদীন, মো. আমিন মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বেলায়েত হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন- ইকরাম উদ্দিন তারা মৃধা ও আমিনুল ইসলাম আমিন জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছে এবং আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাদেরকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রধান আসামী, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার কে টাকার বিনিময়ে ও অনৈতিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তাকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়নবাসী চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। এ কারণে দুলাল হোসেন চকদারের পরিবর্তে ইকরাম উদ্দিন তারা মৃধা অথবা আমিনুল ইসলাম আমিন কে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুনঃবিবেচনা করার দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা এ মনোনয়নকে প্রত্যাখান ও প্রতিহত করার ঘোষণা দেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম