ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২৫,  11:12 AM

news image

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলা উপ-কর কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আজিজুল ইসলাম।  জানা গেছে,  বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে কলেজ রোডের বিপরীত পাশে উপজেলা উপ-কর কমিশনের সামনে রোড ডিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ৬৫ বছর) এক ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হন। মরদেহের ওপর দিয়ে কয়েকটি গাড়ি যাওয়ার সেটি পিষ্ট হয়ে গেছে। বাহ্যিকভাবে নিহত ব্যক্তিকে দেখে পরিচয় শনাক্ত করার মতো অবস্থায় নেই।  স্থানীয়রা বলছেন, বৃদ্ধ ব্যক্তিটি ট্রেসারে ভর করে রোড ডিভাইডার পার হওয়ার সময় কোনো একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নিহত  হয়েছেন। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আজিজুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  মরদেহের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম