ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বগুড়ায় শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুলাই, ২০২৫,  4:59 PM

news image

বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় লাইলী খাতুন (৭০) ও তার ছেলের বৌ হাবিবা বেগমকে (২২) ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন লাইলীর ১৮ বছর বয়সী মেয়ে বন্যা আক্তার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তার চিকিৎসা চলছে।  বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে এসব হত্যাকাণ্ড ঘটে। নিহত লাইলী খাতুন জেলা সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী এবং হাবিবা বেগম পারভেজ আলমের স্ত্রী। সংশ্লিষ্ট ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুনুর রশিদ তথ্যগুলো নিশ্চিত করেছেন। স্থানীয় কয়েকজন জানিয়েছেন, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলীর বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে প্রথমে সামনে পেয়ে লাইলীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে। এরপর একইভাবে তার ছেলের বৌ হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলীর মেয়ে বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের কয়েকটি স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের সূত্র ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।  বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি পারিবারিক এবং প্রেমঘটিত বলে মনে হয়েছে। তবে কারণ যেটাই হোক, দ্রুততম সময়ের মধ্যে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম