ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

বগুড়ায় যমুনা ও বাঙালি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২৫,  5:05 PM

news image

বগুড়া সারিয়াকান্দিতে যমুনা এবং বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বাঙালি নদীর পানি বিপৎসীমার ১.৬৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারি বৃষ্টিপাতের কারণে পানিবৃদ্ধি হয়েছে এবং জুন মাসের মাঝামাঝি সময় পর্যস্ত পানি এভাবে কমবেশি হতে থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।  গত বৃহস্পতিবার সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৩.৮৬ মিটার। রবিবার এ নদীর পানির উচ্চতা হয়েছে ১৩.০০ মিটার। অর্থাৎ গত ৩ দিনে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি ১৬.২৫ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এ উপজেলায় যমুনার পানি বিপৎসীমার ৩.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  এদিকে, গত কয়েকদিনের বৃষ্টিতে বাঙালি নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার এ নদীর পানির উচ্চতা হয়েছে ১৩.০৫ মিটার। রবিবার এ নদীর পানির উচ্চতা হয়েছে ১৩.৭৬ মিটার। অর্থাৎ গত তিন দিনে সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি ৭১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানির উচ্চতা ১৫.৪০ মিটার। অর্থাৎ বাঙালি নদীর পানি বিপৎসীমার ১.৬৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙালি এবং যমুনা নদীতে পানিবৃদ্ধিতে দুই নদীতেই পানির স্বাভাবিক প্রবাহ চালু হয়েছে। বেশকিছু মরে যাওয়া খালগুলোতে প্রাণের সঞ্চার হয়েছে এবং সেখানে পানি প্রবাহ চালু হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষেরা একস্থান থেকে অন্যস্থানে খুব সহজেই চলাচল করতে পারছেন। এতে তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য খুব সহজেই বাজারজাত করতে পারছেন। চরাঞ্চলে পালিত কোরবানির পশুও খুব সহজেই দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।  সারিয়াকান্দির কালিতলা নৌঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, সেখান থেকে দূরপাল্লার সব ধরনের নৌকাগুলো এখন খুব সহজেই চলাচল করতে শুরু করেছে এবং একসময় বন্ধ হওয়া সকল ধরনের নৌরুটগুলো চালু হয়েছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা এবং বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে দুই নদীতেই পানি স্থিতিশীল হয়েছে। আশা করা যাচ্ছে দু-একদিনের মধ্যেই পানি কমে যাবে। তারপর আবারো বাড়বে। আগামী জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত পানি এ রকম কমবেশির মধ্যেই থাকবে। তবে, জুন মাসের শেষের দিক থেকে পানি একেবারে স্থায়ীভাবে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে পানি বিপৎসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম