ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বগুড়ায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২৪,  4:37 PM

news image

বগুড়ায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম মামুন ইসলাম। তিনি শহরের ফুলবাড়ি কারগরপাড়া এলাকার আলমের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। তিনি জানান, বগুড়ার সোনাতলা উপজেলার হারিয়াকান্দি মধ্যপাড়ার সরোয়ার্দীর ছেলে সাইদুল ইসলাম অটোরিকশা চালাতেন। ২০১৮ সালের ৯ এপ্রিল সন্ধ্যার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি থেকে যাত্রী নিয়ে জয়পুরপাড়ায় যান সাইদুল ইসলাম। সেখান থেকে তার পরিবারকে ফোন কলে রাত ১১ টার দিকে জানান তিনি যাত্রী নিয়ে জয়পুরপাড়ায় আছেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পায় পরিবার। রাতে বাড়ি না ফিরলে তারা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরদিন সকালে শহরের ধরমপুর গড়েরহাট এলাকায় ঈদগাহ মাঠের পাশে একটি বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বগুড়া সদর থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় গ্রেফতার মামুন পাঁচ বছর কারাগারে থাকেন। পরে জামিনে বেরিয়ে পলাতক ছিলেন। এরই মধ্যে পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত বিচারকার্য শেষে মামুনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম