ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

বগুড়ায় মালবাহী ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, শিশুসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুলাই, ২০২৪,  10:53 AM

news image

বগুড়ায় মালবাহী ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও দু’জন। রবিবার রাত ১১টার দিকে নন্দীগ্রামে উপজেলার রনবাঘা এলাকায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ির গফুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া ভেড়ামারার বেলাল হোসেনের ছেলে বায়েজিদ। শহিদুল ইসলাম একটি বেসরকারি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নিহত বায়েজিদের বাবা বেলাল হোসেন ও তার মা সাথী খাতুন গুরুতর আহতাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন। পুলিশের এই কর্মকর্তা জানান, শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন বগুড়ায় চাকরি করেন। তারা রাতে কাভার্ড ভ্যানে করে বগুড়ার দিকে আসতেছিলেন। ওই ভ্যানে বেলালের স্ত্রী সাথী এবং তাদের তিন বছর বয়সী ছেলে বায়েজিদও সাথে ছিল। পথিমধ্যে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা কৈগাড়ি খানকা শরীফের সামনে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে ওই কাভার্ড ভ্যান পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহতাবস্থায় বেলাল, সাথী ও বায়েজিদকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে নেওয়ার পর বায়েজিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দু’জন চিকিৎসাধীন।  তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম