ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৪,  10:44 AM

news image

বগুড়ায় ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৮ জুন) রাত ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তবে তিনি পোড়াপাড়া এলাকাতেও থাকতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। পুলিশের এই কর্মকর্তা জানান,  একাধিক মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি। পুলিশের তথ্যানুযায়ী শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি  এবং এসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম