ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বগুড়ায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মার্চ, ২০২৩,  3:55 PM

news image

বগুড়ার গাবতলী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় তীর্থ রায় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ভাঙ্গিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তীর্থ ওই গ্রামের তাপস চন্দ্র রায়ের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে সড়কের পাশে খেলা করছিল তীর্থ। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে অটোরিকশাচালক মাহফুজুর রহমান তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাবতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীপ মণ্ডল জানান, মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় কাউকে আটক করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম