ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

#

০৫ নভেম্বর, ২০২৫,  10:33 PM

news image

আলোচিত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার পৈত্রিক নিবাসে মঙ্গলবার রাতে দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে পালিয়ে যায়। আজ (বুধবার) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করে উক্ত তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্যারিসে বসবাসরত এই অ্যাক্টিভিস্ট। তিনি লিখেছেন, “আমার বগুড়ার বাড়ির সামনের দরজায় গতকাল রাতে প্রায় দু'টায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দেয়। আপনারাই বলুন, আমার বাড়িতে বগুড়া শহরে এ ধরনের দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এটা করেনি। বাড়িতে আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নেই। তিনি আরও বলেছেন, এরা রাজনীতি করতে এসেছে। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তার অনুরোধ করছি। এবং এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। যারা করেছে, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। সিসিটিভির ফুটেজে দেখা যায় দুই যুবক বাড়ির এক জায়গায় আগুন লাগিয়ে চলে যাচ্ছে। তাদের আটক ও ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম