ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২৪,  3:22 PM

news image

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর আরবী আক্তারের (৭) মরদেহ গ্রামের একটি পুকুরে পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বগুড়া সদরের গোকুল সরকার পাড়া গ্রামের একটি পুকুরে মরদেহটি ভেসে উঠে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় সদর উপজেলার গোকুল সরকার পাড়া গ্রামের কাজল মিয়ার মেয়ে আরবী আক্তার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হলে কয়েকটি মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। তিনি জানান, পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় মুক্তিপণ চাওয়া নম্বরগুলোর অবস্থান শনাক্ত করে পর্যবেক্ষণ করে। অনুমান করা হচ্ছে, ফেসবুকে পোস্ট দেখে প্রতারক চক্র টাকা হাতানোর জন্য ফোন করেছিল। এরই মধ্যে সন্ধ্যার পর বাড়ির কাছে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। আরবীর পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শিশুটি মৃগী রোগী ছিল। খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম