ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ফ্রেঞ্চ ওপেনের মঞ্চে রেকর্ড গড়ার মিশনে জোকোভিচ

#

স্পোর্টস ডেস্ক

২৪ মে, ২০২৬,  11:59 AM

news image

রোলাঁ গারোতে প্রথম দিনেই কোর্টে নামছেন নোভাক জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক সার্বিয়ান তারকা এবার ফ্রেঞ্চ ওপেনে নামছেন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে। ফরাসি ওপেনে চতুর্থ শিরোপা জিততে পারলে তিনি হয়ে যাবেন এককভাবে সর্বোচ্চ ২৫টি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়। সবশেষ ২০২৩ ইউএস ওপেন জেতার পর আর কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা ওঠেনি জোকোভিচের হাতে। এরপর থেকে পুরুষ টেনিসে আধিপত্য দেখাচ্ছেন দুই তরুণ তারকা ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ।  তবে চোটের কারণে আলকারাজ এবার রোলাঁ গারোয় খেলছেন না। ফলে অনেকের চোখেই এটিই হতে পারে জোকোভিচের জন্য সেরা সুযোগ। রোববার স্টাড ফিলিপ শাত্রিয়ের রাতের ম্যাচে জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের জিওভান্নি ম্পেতশি পেরিকার। শক্তিশালী সার্ভ আর ঘরের দর্শকদের সমর্থন। দুই মিলিয়ে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে জোকোভিচের জন্য। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে জোকোভিচ অবশ্য বলেছেন, সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছেন তিনি। “শারীরিকভাবে এবং খেলায় নিজেকে পাঁচ সেটের জন্য প্রস্তুত করতে অনেক সময় কোর্টে কাটিয়েছি। গ্র্যান্ড স্লাম সব সময়ই আমার অগ্রাধিকারের জায়গায়।” সম্প্রতি কাঁধের চোটে ভুগেছেন জোকোভিচ। ক্লে কোর্ট মৌসুমেও খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। ইতালিয়ান ওপেনে নিজের প্রথম ম্যাচেই বিদায় নিতে হয়েছিল তাকে। তবে গ্র্যান্ড স্লামে জোকোভিচ বরাবরই অন্য রকম। গত পাঁচটি মেজরের প্রতিটিতে অন্তত সেমি-ফাইনাল খেলেছেন তিনি। রোববার আরও খেলবেন দ্বিতীয় বাছাই আলেক্সান্ডার জভেরেভ। জার্মান তারকার প্রতিপক্ষ ফ্রান্সের বেঞ্জামিন বঁজি। তরুণদের মধ্যে নজর থাকবে ব্রাজিলের জোয়াও ফনসেকা ও চেক প্রতিভা ইয়াকুব মেনশিকের দিকে। দুজনই নিজেদের অভিযান শুরু করবেন কোর্ট সিমোন মাতিয়েতে। নারীদের এককে দিনের সবচেয়ে বড় নাম মিরা আন্দ্রেয়েভা। অষ্টম বাছাই রুশ কিশোরীর প্রতিপক্ষ ফরাসি ওয়াইল্ডকার্ড ফিওনা ফেরো। এছাড়া সাবেক গ্র্যান্ড স্লামজয়ী সোফিয়া কেনিন, বারবোরা ক্রেইচিকোভা ও এমা রাদুকানুও শুরু করবেন নিজেদের অভিযান। বিশেষ নজর থাকবে অস্ট্রিয়ার লিলি ট্যাগারের দিকেও। ২০২৫ জুনিয়র চ্যাম্পিয়ন এই তরুণীকে অনেকেই তুলনা করছেন চারবারের রোলাঁ গারোজয়ী জাস্টিন হেনিনের সঙ্গে। তার এক হাতের ব্যাকহ্যান্ড এরই মধ্যে টেনিস অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম