ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফ্রেইবার্গকে গুঁড়িয়ে ডর্টমুন্ডের বড় জয়

#

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  6:35 PM

news image

জার্মান বুন্ডেস লিগায় ফ্রেইবার্গের বিপক্ষে ৫-১ ব্যবধানে বড় জয় পেয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে দু'টি করে গোল তুলেছেন আরলিং হালান্দ ও থমাস মুনিয়ের। অপর গোলটি এসেছে মাহমুদ দাহোউদের পা থেকে।  ১৪ ও ২৯ মিনিটে দুটি গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ের।

বিরতিতে যাওয়ার ঠিক আগে নিজের প্রথম গোল তোলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্দ। ৬১ মিনিটে ফ্রেইবার্গের হয়ে ব্যবধান কমান এরমেদিন। ৭৫ মিনিটে প্রতিপক্ষের জালে একহালি গোল পূর্ণ করেন হালান্দ। ৮৬ মিনিটে শেষ গোলটি তোলেন সিরিয়ায় জন্ম নেওয়া জার্মান ফিডফিল্ডার মাহমুদ। ১৯ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে অবস্থান ডর্টমুন্ডের। সমান ম্যাচে ৩০ পয়েন্টে চতুর্থ স্থানে ফ্রেইবার্গ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম