ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

ফ্রান্স-ইতালিতে চলছে করোনার তান্ডব

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২২,  10:34 AM

news image

নানা বিধিনিষেধ জারি এবং করোনার টিকাদানের গতি বাড়িয়েও কমানো যাচ্ছে না করোনা সংক্রমণ। মাঝে ভাইরাসটির তাণ্ডব কিছুটা  বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী দেখল ফ্রান্স ও ইতালি। এ সময়ে ফ্রান্সে ২ লাখ ৩২ হাজার ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ১৮৯ জন। ফ্রান্স এখন পর্যন্ত মোট ৯৯ লাখ ৭২ হাজার ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন এক লাখ ২৩ হাজার ৭৪১ জন।

দেশটিতে এখন পর্যন্ত করোনা জয় করেছেন ৮০ লাখ ৯১ হাজার ২৯২ জন। অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ইতালিতে এক লাখ ৪৪ হাজার ২৪৩ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫৫ জন। দেশটিতে এ পর্যন্ত ৬১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৩৭ হাজার ৪০২ জনের। আর সুস্থ হয়েছেন ৫০ লাখ ৮৭ হাজার ২৯৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৬২০ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৩১ হাজার ২৯৪ জন। এর আগে গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) বিশ্বে রেকর্ড সংখ্যক লোক আক্রান্ত হয়েছিলেন। এ সময় ১৮ লাখ ৮৬ হাজার ৯১৫ জন আক্রান্ত হওয়ার খবর জানায় ওয়ার্ল্ডওমিটার। আর মারা গিয়েছিলেন ৬ হাজার ৭৫৮ জন। তার আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিলেন ৭ হাজার ৫৫ জন। অন্যদিকে করোনা শনাক্ত হয়েছিলেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৫৫৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৪৭৩ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৬৭৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ৫০০ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৯০৫ জনের। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম