ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  11:04 AM

news image

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই চাপ আরও বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বার্তা সংস্থা অ্যাক্সিওসকে এ কথা জানান তিনি। ট্রাম্প বলেন, আমাদের একটি বিশাল নৌবহর সেখানে যাচ্ছে এবং আরেকটিও যেতে পারে। অতিরিক্ত একটি রণতরী মোতায়েনের বিষয়টি নিয়ে তিনি ভাবছেন বলেও জানান। আগামী সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রত্যাশা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হয় আমরা একটি চুক্তি করব অথবা আমাদের গতবারের মতো খুব কঠোর কিছু করতে হবে। শক্তি প্রয়োগের ব্যাপারে তার আগ্রহ কূটনৈতিক পরিস্থিতি বদলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, আমরা ইরানের সাথে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা হ্রাস করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যুক্ত হতে পারে নতুন রণতরীটি। একজন মার্কিন কর্মকর্তা জানান, দ্বিতীয় একটি স্ট্রাইক গ্রুপ পাঠানো নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে। সূত্র : আনাদোলু এজেন্সি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম