ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন

#

আইটি ডেস্ক

০৫ মে, ২০২৫,  10:57 AM

news image

আজকাল প্রায়ই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কথা শোনা যায়। প্রযুক্তি ভালো বোঝে এবং যথোপযুক্ত সতর্কতা অবলম্বন করেছেন, এমন ব্যবহারকারীদেরও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। যদি কখনও এ রকম পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে কী করবেন তা অনেকেই জানেন না। জেনে নিন এমন পরিস্থিতিতে কি করতে পারেন-

১। পাসওয়ার্ড পরিবর্তন করা এ ক্ষেত্রে প্রথম কাজ। আর যদি লগড ইন অবস্থায় না থাকেন, পাসওয়ার্ড রিসেটের আবেদন করতে পারেন। আপনার মেলে আসা নির্দেশ অনুসরণ করে পাসওয়ার্ড বদলে ফেলুন দ্রুত।

২। সিকিউরিটি সেটিংস অপশনে যান। কোন কোন ডিভাইস ও স্থান থেকে আপনি লগ ইন করেছেন, তার একটি তালিকা দেখা যাবে এখানে। তালিকা থেকে কোনোটি যদি আপনার অপরিচিত বা সন্দেহজনক মনে হয়, তা হলে এখান থেকেই লগ আউট করে দিতে পারেন।

৩। অথবা ‘রিমুভ’ বাটনে ক্লিক করে সেটিকে মুছে দিন। তবে হ্যাকার যদি অ্যাকাউন্টের মেল অ্যাড্রেস পরিবর্তন করে ফেলে, তা হলে হয়তো আপনি তা করতে পারবেন না। তবে তার পরও এই অবস্থা থেকে বের হয়ে আসার উপায় আছে।

৪। ফেসবুকের জেনারেল সেটিংস থেকে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত আপনার মেলটি যাচাই করুন। যদি আপনার ছাড়া অন্য কারও মেল দেওয়া থাকে, তা হলে সেটি মুছে দিন।ৎ

৫। ফের পাসওয়ার্ড পরিবর্তন করুন। সেই কাজের সময়ে লগ আউট অব আদার ডিভাইসেস নামে একটি অপশন আসবে। এখান থেকে সন্দেহজনক লগ ইনগুলোকে লগ আউট করে দিন। জটিল পাসওয়ার্ড (বড় হাতের অক্ষর, বিশেষ চিহ্ন, নম্বর) ব্যবহার করুন। 

হ্যাকার যদি আপনার আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তা হলেও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উপায় আছে। সেই ক্ষেত্রে-

প্রথমে ‘ফাইন্ড মাই অ্যাকাউন্ট’ পেজে যেতে হবে। এমন কোনো কম্পিউটার বা মোবাইল থেকে কাজটি করতে হবে, যেটিতে আপনি আগে এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন। স্ক্রিনে আপনার অ্যাকাউন্ট খুঁজে বের করার একটি ঘর আসবে। সেখানে মেল, ফোন নম্বর বা নাম সার্চ করে অ্যাকাউন্টটি বের করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম