ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

ফের হাসপাতালে ভর্তি সম্রাট

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  5:37 PM

news image

গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। মঙ্গলবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. কুতুবউদ্দিন। তিনি বলেন, আজ সন্ধ্যায় নিজ বাসার বাথরুমে পড়ে যান সম্রাট। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার এক্স-রে করা হয়েছে। কোথাও কোনো আঘাত বা হাঁড় ভেঙে যাওয়ার মতো কিছু হয়নি। ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। বুধবার রিপোর্ট আসলে বোঝা যাবে তার হৃদযন্ত্রের কন্ডিশন কেমন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম