ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬,  11:10 AM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেতনাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গতকাল রবিবার রাজধানীর মহাখালীর কড়াইলে বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীনদের বাসার চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জুবাইদা রহমান সাতটি বাসার চাবি হস্তান্তর করেন। এ সময় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। স্থানীয়দের উদ্দেশ করে তিনি বলেন, ‘আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।


শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাঁকে হারাতে হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল  ফেরদৌস দান করেন।


জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাঁদের প্রতি সমবেদনা জানান।


গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তিতে আগুন লেগে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়। এ সময় আগুনে সাত-আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপরই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাসা পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন তারেক রহমান।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও কড়াইল বস্তির বাসিন্দারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম