ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ফের টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  1:50 PM

news image

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ টাইগারদের জাম্বুওয়াশ এড়ানোর মিশন। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। তাই এই ম্যাচে জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে বাংলাদেশ। এমন ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এ নিয়ে এবারের সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলে মোট ছয় ম্যাচে টস ভাগে হেরেছে টিম টাইগার্স। বুধবার (১০ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র খেলাধুলা বিষয়ক চ্যানেল টি-স্পোর্টস। আজকের একাদশে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। ওয়ানডে দলে প্রথমবারের মতো অভিষেক হয়েছে পেসার এবাদত হোসেনের। যিনি টেস্ট দলের নিয়মিত মুখ। বাংলাদেশের ১৩৯তম ওয়ানডে ক্রিকেটার হলেন এবাদত। আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে ১৭ টেস্ট খেলেছেন তিনি।

এছাড়াও ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডেতে না খেলা পেসার মোস্তাফিজুর রহমান দলে ঢুকেছেন। এ দুজনকে জায়গায় দিতে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে জিম্বাবুয়ে তাদের নিয়মিত অধিনায়ক রেগিস চাকাভা চোটের কারণে ছিটকে গেছেন। আজকের ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেন আগের দুই ম্যাচের সেরা খেলোয়াড় সিকান্দার রাজা। আরও স্বাগতিকদের হয়ে অভিষেক হয়েছে উইকেটকিপার ব্যাটার ক্লাইভ মাদান্দের। তিনি জিম্বাবুয়ের ১৫২তম ওয়ানডে ক্রিকেটার। এছাড়া তানাকা চিভাঙ্গার বদলে সুযোগ পেয়েছেন রিচার্ড এনগারাভা। আজকের ম্যাচে হারলে ২১ বছর পর আবার জাম্বুওয়াশ হবে বাংলাদেশ। সেই সঙ্গে আইসিসি র‌্যাঙ্কিংয়ে একধাপ অবনমন হবে টাইগারদের। বাংলাদেশ সবশেষে ২০০১ সালে রোডেশিয়ানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছিল নিজেদের হোম সিরিজে। যেখানে অধিনায়ক ছিলেন খালেদ মাসুদ পাইলট। সেই দলের কেউই বর্তমানে আর খেলছেন না। বাংলাদেশ আজ ওয়ানডে ফরম্যাটে নিজেদের ইতিহাসে ৪০০তম ম্যাচ খেলবে। তাই টাইগাররা চাইবে নিজেদের চারশোতম ম্যাচকে স্মরণীয় করে রাখতে। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এ ফরম্যাটে যাত্রা শুরু হয়েছিলো বাংলাদেশের। ৩৬ বছরে ১৮টি দেশের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ৮০ ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের সঙ্গেই। অর্ধশতাধিক ম্যাচ খেলা আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসাইন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

তাদিওয়ানাশে মারুমানি, তাকুদজওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, টনি মুনিয়ঙ্গা, ব্র্যাডলি ইভান্স, তানাকা চিভাঙ্গা, ভিক্টর নিয়াউচি ও রিচার্ড গাভারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম