ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ফের ক্রিমিয়ার গোলাবারুদ ডিপোতে হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৩,  8:27 PM

news image

আবারো রুশ অধিকৃত ক্রিমিয়ার গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা করেছে ইউক্রেন। সোমবার ( ২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ক্রিমিয়ায় মস্কো নিযুক্ত কর্মকর্তা জানিয়েছে, ক্রিমিয়ার ঝাকোই অঞ্চলে ড্রোন হামলা করেছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি এবং ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে ১১টি ড্রোন ভূপতিত করেছে। রাশিয়া নিযুক্ত অঞ্চলটির গভর্নর সার্গেই আকসিওনভ বলেন, ওই এলাকার একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া দখল করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ক্রিমিয়া সেতু। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর প্রয়োজনীয় রসদ সরবরাহের প্রধান পথ এটি। তাই বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় এই সেতুটি। এর আগে গতকাল রোববার ক্রিমিয়ায় একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা করা হয়। এর ফলে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম সড়ক ও রেল সেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এছাড়াও বহু মানুষকে ওই এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। ১৭ জুলাই ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণে দুজন নিহত হন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেতুতে সেটিই ছিল দ্বিতীয় বড় হামলা। অন্যদিকে আজ সোমবার সকালেই মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা এই হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম