ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ফের অস্থায়ী প্রেসিডেন্ট পেল দক্ষিণ কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৪,  12:14 PM

news image

ফের নতুন প্রেসিডেন্ট পেল দক্ষিণ কোরিয়া। এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার হাতে নিলেন। এর আগে অভিশংসনের মুখে পড়েন দেশটির ভারপ্রাপ্ত হ্যান ডাক সুক। শুক্রবার তার অভিশংসনে ভোটাভুটি হয়। এরপর আবারও অস্থায়ী প্রেসিডেন্টের হাতেই দেওয়া হয়েছে দেশ পরিচালনার ভার। তিনি হলেন দেশটির অর্থমন্ত্রী চোই সাং-মোক। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এতে দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দেয়। যদিও বিক্ষোভের মুখে সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিল করেন প্রেসিডেন্ট ইওল। তবে এর জেরে গত ১৪ ডিসেম্বর জাতীয় সংসদে অভিশংসিত হন তিনি। যা এখনও আদালতে প্রক্রিয়াধীন।

তার অভিশংসন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে একটি সাংবিধানিক আদালতে রায় বহাল রাখা প্রয়োজন। বৃহস্পতিবার তিন বিচারককে নিয়োগ দেওয়ার জন্য সংসদে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুক তাদের নিয়োগ দেননি। এরপরই তার বিরুদ্ধেও অভিশংসন বিল উত্থাপন করেন বিরোধীরা। এই পরিস্থিতিতে দেশের দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন অর্থমন্ত্রী চোই সাং-মোক। চোইয়ের অবশ্য আশ্বাস, দেশের এই অশান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার সব রকমের চেষ্টা করবেন তিনি। ৬১ বছরের চোই ‘সোল ন্যাশনাল ইউনিভার্সিটি ল স্কুল’ থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন।

বর্ষীয়ান এই অর্থনীতিবিদ দেশটির অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছে। ইউন সুক ইওলের মন্ত্রিসভাতেও তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকছেন চোই। তিনি একাধারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। শনিবার নতুন দায়িত্ব নেওয়ার আগেই প্রাথমিকভাবে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন চোই। ইতোমধ্যেই তিনি ‘এফ৪’ অর্থাৎ একাধিক আর্থিক বিষয়ক দফতরের নেতৃত্বে রয়েছেন। এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা যাতে মুখ না ফিরিয়ে নেন, তার জন্য সচেষ্ট চোই। সরকারিভাবে এখনও কোনও পদক্ষেপ না হলেও চোই আশাবাদী, আগামী দিনে এই অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবেই। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম