ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৪৪ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৪,  3:03 PM

news image

চলতি বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৬ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সড়ক, নৌ ও রেলপথে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। ৯৩৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৩টি জাতীয় মহাসড়কে, ২৩৪টি আঞ্চলিক সড়কে, ৯৩টি গ্রামীণ সড়কে, ৭২টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১১টি সংঘটিত হয়েছে। বিভাগীয় পরিসংখ্যান অনুয়াযী, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১২৬টি দুর্ঘটনা এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২০ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। উল্লেখ্য, জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৭২ জনের মৃত্যু হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম