ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ফেনী পৌরসভার উদ্যোগে প্রতি কেজি গরুর মাংস ৬৬৫ টাকায় বিক্রি শুরু

#

২১ মার্চ, ২০২৪,  1:38 PM

news image

ফেনী জেলা প্রতিনিধি: ফেনী পৌরসভার উদ্যোগে স্থানীয় পিটিআই মাঠে সরকারের নির্ধারিত দামে গরুর মাংস প্রতি কেজি ৬৬৫ টাকায় বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ২১ মার্চ) সকাল ৭ টা থেকে এই গরু মাংস বিক্রির কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। সাশ্রয়ী মুল্যে গরুর মাংস কিনতে পিটিআই মাঠে  ফেনীর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ক্রেতা সাধারণ মাংস কিনেছেন। মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী গণমাধ্যমকে জানান, ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অর্থায়নে ও পরামর্শে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এর মুল উদ্দেশ্য হল, সিন্ডিকেট ভেঙে দেয়া। অসাধু ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত দামে বিক্রি করছে না।তারা বাজার সিন্ডিকেট করে ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকায় গরুর মাংস বিক্রি করে  ক্রেতা সাধারণকে কষ্ট দিচ্ছে। সেই বাজার সিন্ডিকেট ভেঙে দিতেই নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় এই কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা পর্যাপ্ত গরু এনেছি। এই কর্মসূচি ঈদ পর্যন্ত চলবে। প্রথম দিনে ৭ টি গরু জবাই করে বিক্রি মাংস বিক্রি করা হয়েছে। একজন ব্যক্তি ৩ কেজি পর্যন্ত কিনতে পারবে। দুপুর ২ টা পর্যন্ত গরুর মাংস বিক্রি হবে। চাহিদানুযায়ী প্রতিদিন ১০/২০ টি গরু জবাই করা হবে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শুধু গরুর মাংস নয়, সকল পন্য সামগ্রী সরকারের নির্ধারিত দামে বিক্রির ক্ষেত্র জনপ্রতিনিধিরা এগিয়ে আসা উচিত। মাংসের মান ও ওজন সঠিকভাবে দেয়া হচ্ছে। ক্রেতা সাধারণ সাশ্রয় মুল্য গরু মাংস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম