ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

ফেনীর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৪,  12:21 PM

news image

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতির পর খাল-বিলে ও বিভিন্ন স্থানে ভেসে আসছে মরদেহ। বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ফেনীতে বন্যায় নিহতদের মাঝে ১৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। উদ্ধারকৃত মরদেহের ১৬ জনের পরিচয় পাওয়া গেলেও এখনও শনাক্ত করা যায়নি ৭ মরদেহ। উদ্ধারকৃত মরদেহের মাঝে ফেনী সদর উপজেলায় ৩ জন, দাগনভূঞা উপজেলায় ২ জন, ফুলগাজী উপজেলায় ৭ জন, সোনাগাজী উপজেলায় ৬ জন, ছাগলনাইয়া উপজেলায় ৩ জন ও পরশুরাম উপজেলায় ২ জন রয়েছেন। অজ্ঞাত মরদেহের মাঝে ফেনী সদর উপজেলায় ২ জন মাঝ বয়সী পুরুষ, সোনাগাজী উপজেলায় ৪ অজ্ঞাত মরদেহের মাঝে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। এ ছাড়াও ছাগলনাইয়া উপজেলার শিলুয়া থেকে উদ্ধার হওয়া বৃদ্ধার পরিচয় মেলেনি। স্থানীয়দের ভাষ্যমতে, ফেনীতে বন্যায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। যাদের মাঝে অনেকেরই মরদেহ বিভিন্ন স্থানে পাওয়া যাবে বলে মনে করছেন স্বজন ও প্রতিবেশীরা। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ফেনীর গ্রামগঞ্জে এখনো পানি পুরোপুরি নামেনি। পানি পুরোপুরি নামার পর বন্যায় নিহতের পরিপূর্ণ সংখ্যা জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম