ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ফেনীতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

#

নিজস্ব প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২৪,  10:30 PM

news image

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে একটি বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ট্রাকচালক মিজানুর রহমান; তিনি বরিশালের উজিরপুর থানার আবুল হাওলাদারের ছেলে, এ ছাড়া ট্রেনের যাত্রী আবুল খায়ের ও তার ছেলে মো. আশিক। তারা কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাত তলা গ্রামের রহুল আমীনের ছেলে রিপাত, মো. ইয়াছিনের ছেলে সাজ্জাদ, নুর আহম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি রেললাইন থেকে সটকে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, ঘটনার সময় রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুল অনুপস্থিত ছিলেন। যার কারণে রেল আসলেও ক্রসিংয়ে প্রতিবন্ধক না থাকাতে এ দুর্ঘটনা ঘটেছে। ফেনীর জিআরপি পুলিশের এএসআই শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে মিজান ও আবুল খায়েরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ঘটনাস্থল থেকে অপর আহত ব্যক্তি আশিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। নিহতদের মাঝে মিজান ট্রাকের চালক এবং খায়ের ও আশিক বাবা-ছেলে। পাঁচজন রেলের যাত্রী এবং রেলের সম্মুখভাগে ছিলেন। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় প্রথমে দুজন ও পরে আরও চারজন মারা গেছে বলে জেনেছি। ঘটনার সময় দায়িত্বরত গেটম্যান অনুপস্থিত ছিলেন বলে রেলপুলিশ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম