ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

ফুলপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২২,  3:27 PM

news image

ময়মনসিংহের ফুলপুরে এক শিশু কন্যাকে (৬) ধর্ষণের অভিযোগে সদর আলী (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ১ম খন্ডে গত ১৯ নভেম্বর সকালে এই ঘটনা ঘটে। আজ রবিবার ফুলপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, গ্রেফতার সদর আলী কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় কেঁদে শিশুটি বাড়িতে গেলে তার মা বিষয়টি অবগত হন এবং তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এরপর তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় শিশু কন্যার মা বাদি হয়ে ফুলপুর থানায় মামলা করলে পুলিশ সদর আলীকে গ্রেফতার করে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত সদর আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম