ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৪,  5:11 PM

news image

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সোহানা মাজুজা রাপসা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাপসা পুড়া পুটিয়া গ্রামের প্রবাসী রাশিদুল ইসলামের মেয়ে। জানা যায়, সকালে সকলের অগোচরে বাড়ির পেছনে টয়লেট করতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে শিশু রাপসাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন পরিবারের লোকজন। অবশেষে  বাড়ির পেছনে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তাকে।  ফুলপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি দাফন কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম