ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ফুলপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১০ মার্চ, ২০২৫,  11:52 AM

news image

ময়মনসিংহের ফুলপুরে ভাত কান্দি এলাকার চাঁনপুর ব্রিজের কাছে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় ভাত কান্দি থেকে ফুলপুরে সিএনজিচালিত অটোরিকশাটি আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাত তিন যাত্রী নিহত হন। আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম