ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ফুলপুরে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষে ইউএনও আহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২৪,  10:48 AM

news image

ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফুলপুর উপজেলা সদরে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস ইউএনওর গাড়িকে চাপা দেয়। এতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন।  আজ বুধবার (৮ মে) সকাল পৌনে ৬টার দিকে ফুলপুর উপজেলার মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ইউএনওকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ইউএনওকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর বাস জব্দ এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম