ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ফুটবলার মিথিলা আক্তারের অকালমৃত্যু

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ জুলাই, ২০২৪,  4:44 PM

news image

গত মার্চের জিয়া প্রসব জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানা। এর চার মাস না পেরোতেই চলে গেলেন আরেক ফুটবলার মিথিলা আক্তার। মৃত্যুকালে তার বয়স ছিল ২৩ বছর। জানা গেছে, দীর্ঘ দিন ধরে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন মিথিলা। এরপর গতকাল রোববার দুনিয়া ত্যাগ করেন তিনি। বাফুফের নিয়মিত নারী ক্যাম্পের খেলোয়াড় ছিলেন না মিথিলা। বাফুফের তথ্য মতে, মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন। বয়সভিত্তিক দুই দলে খেললেও বাফুফের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন মিথিলা। অন্যদিকে রাজিয়া বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। বাফুফের ক্যাম্পেও ছিলেন তিনি। পারফরম্যান্স অবনতি হওয়ায় পরে ক্যাম্প থেকে বাদ পড়েন। তবে এরপর নারী লিগে খেলেছেন। সম্প্রতি প্রসব জটিলতায় এই নারী ফুটবলারের জীবন অবসান হয়। বাফুফের আবাসিক ক্যাম্পের বাইরে নারী ফুটবলাররা সুযোগ-সুবিধা খুব বেশি পান না। নানা কষ্টে দিন কাটে তাদের। রোগ জটিলতায় দুনিয়াও ত্যাগ করছেন অনেকে। আর্থিক ও নানা সীমাবদ্ধতায় বাফুফে ক্যাম্পের বাইরের খেলোয়াড়দের খোঁজ রাখতে পারে না। জাতীয় ক্রীড়া পরিষদ-মন্ত্রণালয় থেকেও ক্রীড়াবিদদের সুচিকিৎসার তেমন ব্যবস্থা নেই। মিথিলার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন শোক প্রকাশ করেছেন। ফেডারেশন মিথিলার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম