ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফিলিস্তিনে নিহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু: জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২৪,  5:07 PM

news image

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রায় অর্ধেক নারী ও শিশু। জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করে বলেছে, নিহত ফিলিস্তিনিদের অন্তত ৫০ শতাংশই নারী ও শিশু। খবর ফক্স নিউজের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের একটানা আগ্রাসনে অন্তত ৩৫ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। গত ৩০ এপ্রিল পর্যন্ত নিহতদের মধ্যে প্রায় ২৫ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ পুরুষ, ২০ শতাংশ নারী এবং ৩২ শতাংশ শিশু এবং ৮ শতাংশ বয়স্ক মানুষ রয়েছেন। মঙ্গলবার (১৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, এই পরিসংখ্যাটি এখন পর্যন্ত সরবরাহ করা তথ্যগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক। তিনি জেনেভায় সাংবাদিকদের বলেন, অজ্ঞাত পরিচয়ের ক্ষেত্রে একই অনুপাত প্রয়োগ করলে এবং নিহত বয়স্ক নাগরিকদের অর্ধেক নারী হলে এটা আশা করা যেতেই পারে যে, নিহত ৩৫ হাজারেরও বেশি মানুষের মধ্যে অন্তত ‘৫৬ শতাংশ নারী ও শিশু’ রয়েছে। তবে, জাতিসংঘ পরে এই পরিসংখ্যান সংশোধন করে ৫০ শতাংশের কথা জানায়। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে বলেছেন, কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচারের জন্য সন্ত্রাসী সংগঠনের ভুয়া তথ্যের উপর নির্ভর করে, সে ইহুদি-বিরোধী এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে। একই পোস্টে তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পদত্যাগ করতে বলেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম