ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে করতে চায় ভারতীয়রা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৩,  11:30 AM

news image

ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বহু ভারতীয় যুদ্ধে অংশ নিতে চায় বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত তেল আবিবের রাষ্ট্রদূত নওর গিলন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ তথ্য জানান। নওর গিলন বলেন, হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে যোগ দেওয়ার জন্য বহু ভারতীয় ইচ্ছা প্রকাশ করেছেন। এত সংখ্যক ভারতীয় এই যুদ্ধে স্বেচ্ছাসেবক হতে চেয়েছেন যা দিয়ে একটা বাহিনী গঠন করা যাবে। আমার কাছে এটা খুবই আশাব্যঞ্জক ঘটনা। তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর যখন পুরো চিত্র পরিষ্কার হয়নি সেসময়ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আমরা যে পরিমান সমর্থন পেয়েছি তা ভুলার নয়। তিনি খুব স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়ে টুইট করেছেন। এটা আমরা কখনও ভুলব না। এ ছাড়া ভারতের মন্ত্রী ও বড় ব্যবসায়ীদের কাছ থেকেও সাহায্যের আশ্বাস পেয়েছেন বলে জানান ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের পক্ষে লড়াই করতে ভারতীয়দের শক্তিশালী সমর্থন নজিরবিহীন বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম