ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৬,  11:42 AM

news image

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটন এলাকা কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮৬ জনের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


কোস্টগার্ড জানিয়েছে, আগুন লাগার পর ফেরিতে থাকা ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য রয়েছেন।


জানা গেছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ফেরিটিতে আগুন লাগে। আগুন লাগার পর জাহাজটির বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার দৃশ্য ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্টগার্ড।


কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন। তাদের মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।


ফিলিপাইনের কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের অনেকেই বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই। ফলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং দুর্ঘটনার সময় যাত্রীরা ঠিক কোথায় ছিলেন এসব তথ্য নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।


‘এমভি জুন অ্যাস্টার’ ফেরিটি রাজধানী ম্যানিলার বন্দর থেকে ছেড়ে কোরনের পর্যটন এলাকায় যাচ্ছিল। পথে পালাওয়ান প্রদেশের কোরন এলাকার সমুদ্রসীমায় পৌঁছানোর পর এতে আগুন ধরে যায়।


নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান চলছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম