ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৫ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২৫,  11:25 AM

news image

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ফাং-ওয়ং তাণ্ডবে কমপক্ষে ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া, ১০ লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তুগেগারাও সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রবিবার সন্ধ্যায় প্রায় পুরো দেশজুড়ে আঘাত হানে সুপার টাইফুন ফাং-ওয়ং। এতে গাছপালা উপড়ে পড়ে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় বিভিন্ন শহরে। কয়েকদিন আগে দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় কালমায়েগির কারণে কমপক্ষে ২২৪ জন নিহত হয়। কাগায়ান প্রাদেশিক উদ্ধার প্রধান রুয়েলি র‌্যাপসিং এএফপিকে বলেন, পার্শ্ববর্তী আপায়াও প্রদেশে আকস্মিক বন্যার কারণে চিকো নদীর পাড় ভেঙে গেছে। তিনি আরও বলেন, আমরা ভোর ৬টার দিকে খবর পাই। কিছু লোক তাদের বাড়ির ছাদে অবস্থান নিয়েছিল। বেশির ভাগকেই উদ্ধার করা হয়েছে। এএফপির যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, এখনো আটকা পড়ে আছে কিছু লোক। এছাড়া অনেক এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম