ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  1:58 PM

news image

রাজধানীর ফার্মগেটে তিনটি বোমা সদৃশ বস্তুর পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘিরে রেখেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে দিলে ঘটনাস্থলে এসেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর ফার্মগেটের যে অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে সেই জায়গায় বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। সেখানে তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম