ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

ফার্নান্দেসের জোড়া গোলে বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল

#

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ, ২০২২,  4:33 PM

news image

বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফের ফাইনালে বাঁচা-মরার লড়াইয়ে নর্থ মেসিডোনিয়াকে ০-২ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল। দুটি গোলই করেন ব্রুনো ফার্নান্দেস। মঙ্গলবার রাতে ঘরের মাঠে প্লে-অফের ফাইনাল জিতে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের টিকিট পেল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।  বাঁচা-মরার ম্যাচে আক্রমণাত্মক শুরু করে ২০১৬ ইউরোর চ‍্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগিজরা। কিন্তু নুনো মেন্দিসের দেওয়া দারুণ পাস পায়ে লাগাতে পারেননি ব্রুনো ফার্নান্দেস ও রোনালদো। চতুর্দশ মিনিটে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি রোনালদো। দিয়াগো জোটা থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। দশ মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল হেডে অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি জোটা।

৩২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগাল। নর্থ মেসিডোনিয়া ডিফেন্ডারের ভুল পাস পেয়ে ফার্নান্দেস রোনালদোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে জাল খুঁজে নেন সহজেই। ৪০তম মিনিটে রোনালদোর দেওয়া পাস কাজে লাগাতে পারেনি জোটা। এগিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর আক্রমণে না যেতে পারলেও নিজেদের রক্ষণভাগ সামলে রাখার প্রচেষ্টা চালিয়ে যায় নর্থ মেসিডোনিয়া। ৫৪তম মিনিটে জোটার করা ফাউল থেকে ফ্রি-কিক পায় দলটি। কিন্তু বার্দির করা শট ঠেকিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড পেপে। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস। জোটার ক্রস থেকে হাফ ভলিতে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। পরবর্তীতে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফের্নান্দো সান্তোসের দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম