ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ফাইনালে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা

#

স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২২,  12:54 PM

news image

কাতারে অনুষ্ঠিত ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ এর ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ফিফার ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। এর আগে এমন কৃতিত্ব আর কোনো অভিনেত্রীর নেই। জানা গেছে, ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এই বলিউড মেগা আইকন। সেদিন ফিফার সোনালী ট্রফিটি উন্মোচন করবেন ভারতের শীর্ষ এই অভিনেত্রী। একটি বিশেষ সূত্র অনুসারে, দীপিকা বিশ্বকাপের অংশ হতে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক মাস আগেই কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন অভিনেত্রী। এবার বৈশ্বিক মহামঞ্চে ভারতকে আবার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র পাঠান নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন-প্যাকড সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। দীর্ঘদিন পর পর্দায় শাহরুখ দীপিকার জুটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আছেন দর্শকরা। পাঠান ছাড়াও দীপিকাকে ‘প্রজেক্ট কে’তে দেখা যাবে প্রভাসের সঙ্গে। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। এছাড়াও হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ আসছে দীপিকার। বর্তমানে শুটিং চলছে সিনেমাটির।

সূত্র : হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম