ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

ফাইনালে ওঠার লাড়াইয়ে আজ মুখোমুখি কুমিল্লা-চট্টগ্রাম

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  9:53 PM

news image

প্রথম দল হিসেবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আজ বুধবার নির্ধারণ হবে দ্বিতীয় ফাইনালিস্ট। দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকেট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। এ ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে সাকিবের বরিশালের বিপক্ষে। এবারের আসরের অন্যতম তারকাবহুল দল কুমিল্লা। টুর্নামেন্টের শুরু থেকে সে ছন্দ ধরেই খেলেছে দলটি। কিন্তু, লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে এসে হোঁচট খায় তারা।

এরপর হেরে যায় কোয়ালিফায়ার রাউন্ডের প্রথম ম্যাচে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের বরিশালের কাছে হেরে বিপিএলের ফাইনালে ওঠার অপেক্ষা বাড়ে কুমিল্লার। তবে, সেরা দুইয়ে থাকায় আজ ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে ইমরুল কায়েসের দল। ফাইনালে ওঠার মিশন নিয়ে দলটির ওপেনার মাহমুদুল হাসান জয় বলেন, ‘আসলে তেমন কোনো পরিকল্পনা নাই। আমরা শেষ ম্যাচটা তেমন ভালো ক্রিকেট খেলিনি। এটা আমাদের আরেকটা সুযোগ। এটা কাজে লাগাতে পারলে ফাইনাল খেলার সুযোগ হবে। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন কালকের ম্যাচটা জিততে পারি।’ অন্যদিকে, এবারের আসরের সবচেয়ে তারুণ্যভিত্তিক দল চট্টগ্রাম। মাঝপথে ছন্দ হারালেও শেষ দিকে এসে দারুণ উজ্জ্বীবিত দলটি। শেষ ম্যাচগুলোতে জিতে এবার ফাইনালের টিকেট পাওয়ার লক্ষ্যে মাঠে নামবে আফিফ হোসেনের দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মাহিদুল অঙ্কন, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্ভাব্য একাদশ : উইল জ্যাকস, জাকির হাসান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, চ্যাডউইক ওয়ালটন, আকবর আলি, শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম