ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ফরিদপুরে রেল ও সড়কপথ অবরোধ

#

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  11:44 AM

news image

ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের করেছে আন্দোলনকারীরা। এদিকে, সকাল -সন্ধ্যা অবরোধের কারণে ঢাকা-খুলনা, ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লাগাতার অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছে চালক ও সাধারণ যাত্রীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী, মুনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এদিকে, সড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক সংখক পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছেন। জেলার চরভদ্রাসন-সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর- ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে আগামী তিনদিন ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা। এছাড়া দাবি আদায়ে ভাঙ্গা উপজেলার বিভিন্নস্থানে কয়েক দফা মহাসড়ক অবরোধ থাকায় দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কের এই অংশ এড়িয়ে বিকল্প পথে যান চলাচল করায় সময় ও ভোগান্তি বাড়ছে সাধারণ যাত্রীদের। তাই অন্তর্বর্ন্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে তাদের দুটি ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফেরৎ দিতে জোর দাবি জানান আন্দোলনকারীরা। প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল আর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর-২ আসন। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিন ধরে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম