ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

ফরিদপুরে বিএনপি নেত্রী শামা ওবায়েদ এর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

#

২৭ আগস্ট, ২০২৪,  4:31 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ফরিদপুরের নগরকান্দায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা উপজেলা বিএনপি’র আয়োজনে (২৭ আগস্ট, মঙ্গলবার) সকাল ১০ টায়, নগরকান্দা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, যুগ্ম -সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন বকুল, সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈমুর রহমান মাসুদ, ডাংগী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিজউদ্দিন চোকদার, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক ফকির প্রমূখ। এসময় বক্তারা বলেন শামা ওবায়েদকে আওয়ামীপন্থী কিছু লোকজন মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তৎকালীন সময়ে তিনি ঢাকা একটি দলীয় মিটিং এ উপস্থিত ছিলেন। এ মামলায় ৬০ লক্ষ লোকের হৃদয়ে আঘাত করেছেন। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানিয়েছে তারা। উল্লেখ্য, গত ২১ শে আগস্ট, বুধবার সকালে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে নগরকান্দা বাজারে একটি পথসভা হওয়ার কথা ছিল সেই পথসভাকে কেন্দ্র করে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কবির ভূঁইয়া নামে একজন নিহত হয়। নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মনজিলা বেগম বাদী হয়ে ২৩ আগস্ট, শুক্রবার রাতে বিএনপি নেত্রী শামা ওবায়েদসহ ৩৬ জন অজ্ঞাত  আরো ৫০-৬০ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম