ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ফরিদপুরে বজ্রপাতে ২১ মাদরাসাছাত্র আহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৪,  10:36 AM

news image

ফরিদপুর জেলার নগরকান্দায় বজ্রপাতে মাদরাসার ২১ জন ছাত্র আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জন ছাত্রকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সবাই এই মাদরাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাদরাসার মাঠে বজ্রপাত হয়। এতে ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়। আহতদের মধ্যে হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ ও বায়েজিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো. কেরামত আলী বলেন, আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এহসানুল হক বলেন, একটি মাদরাসার ১১ জন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই আতঙ্কিত ছিল। ভয় পেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে, এখন সবাই শঙ্কামুক্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম