ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২৫,  5:25 PM

news image

ফরিদপুরের কানাইপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও উভয় বাসের ৮/১০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মহাসড়কে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস দুইটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম