ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ফজরের নামাজে যাচ্ছিলেন ইজাজুল, রাস্তায় খাবলে খেলো কুকুরের দল

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৪,  3:19 PM

news image

ফজরের নামাজের জন্য ভোরে মসজিদে যাচ্ছিলেন ইজাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। কিন্তু রাস্তায় হঠাৎ কুকুরের দল তাকে আক্রমণ করে এবং শরীর ছিন্নভিন্ন করে খাবলে খায়। এতে তরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চার আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে। নিহত ইজাজুল উত্তর শেরপুর এলাকার আজিজুল হকের ছেলে। ইজাজুল একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, নান্দাইলের ভাড়া বাসা থেকে ফজরের নামাজ পড়তে বেরিয়ে আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে আসতেই একদল কুকুর আক্রমণ করে। আশেপাশের বাড়ি না থাকায় তার ডাক-চিৎকার কেউ শুনতে পায়নি। তাকে একা পেয়ে কুকুরের দল কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। দেহ থেকে নাড়িভুড়ি আলাদা করে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ জানান, ইজাজুল প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। আজকে নামাজে যাওয়ার সময় কুকুরের আক্রমণে ঘটনাস্থলেই তিনি মারা যান। দার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম