ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মাদকসহ র‍্যাব-১৩'র হাতে গ্রেফতার-১

#

০৬ মার্চ, ২০২৪,  3:46 PM

news image

আবুল হোসেন বাবলুঃ দিনাজপুরে মাটি খুঁড়ে গর্তের ভিতর থেকে বিপুল পরিমান অবৈধ মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ, এমকেডিল এবং ফেয়ারডিল উদ্ধারসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প। র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মঙ্গলবার মধ্যরাতে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানাধীন ৭নং শিবনগর ইউনিয়ন এর অন্তর্গত আদর্শ কলেজপাড়া গ্রামস্থ অবাইদুল ইসলাম এর বাড়িতে অভিযান চালায়। এ সময় মাটি খুঁড়ে গর্তে লুকানো অবস্থায় রক্ষিত PHENSEGRIP, PHENSEDYL, MK DYL I FAIRDYL সহ মোট ৩৬৪ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার অন্তর্ভুক্ত কলেজপাড়া গ্রামের মৃত বুদু মন্ডলের ছেলে এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম হোতা কুখ্যাত মাদক কারবারি অবাইদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ বাসায় কৌশলে মজুদ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিলো মর্মে স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুরের ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম