ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  9:30 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিকের বৃত্তির ফলাফল প্রকাশ হওয়ার পরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে, এদিন দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সারাদেশে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯৩৮৩ জন শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম