ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৪,  10:57 AM

news image

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে। ঘটনাস্থলে থেকে পাওয়া একটি মোবাইল ফোন থেকে নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। তারা শেরপুর জেলার খোলআচার পাড়া এলাকার বাসিন্দা। নিহত মোতালেবের এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। এ ছাড়া অপর চারজন হলেন, শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম, ছেলে শাহাদাৎ (১০) ও আবদুল্লাহ (৩)। তারা পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার বাসিন্দা। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ ছিলেন। তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল এবং কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম