ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

প্রাইভেটকারে মিললো ফেনসিডিল এক নারী মাদক কারবারি গ্রেফতার

#

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  7:06 PM

news image

আবুল হোসেন বাবলুঃ প্রাইভেটকারে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থেকে ১জন নারী মাদক কারবারিকে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৩।  র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত সোমবার ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত নয়টার দিকে র‍্যাব-১৩ সিপিসি -৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ঝাউলার বাজারস্থ এলাকায় পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৩৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ১জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।  ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত (বড়খাতা) পশ্চিম নারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী মোছাঃ মুক্তা আক্তার পাখি। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম