ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

প্রস্তুতি ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বিসিবি একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

১০ মে, ২০২২,  11:25 AM

news image

আসন্ন টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে টস হেরেছে বিসিবি একাদশ। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। এর আগে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ঈদের ছুটি শেষে আবারও সিরিজের ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদের। এরই মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছে টিম টাইগার্স। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য আগেই একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলে রাখা হয়েছে ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করা এনামুল হক বিজয় ও আবু জায়েদ রাহিকে।

১৪ সদস্যের বিসিবি একাদশ স্কোয়াড

মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসাইন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান, আবু জায়েদ রাহি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম