ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের পদত্যাগ

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৫,  3:03 PM

news image

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ড. আমিনুল ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেন। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানালেও পদত্যাগের কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হননি তিনি। প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে চাইছি না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সরকারের চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে একই কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে এম আমিনুল ইসলাম বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাইছি না। তবে, পদত্যাগ করলেও আমি কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব। এদিকে একটি সূত্রে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেছেন এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম