ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  2:46 PM

news image

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা সহায়তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদান করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন উনত্রিশ লাখ আট হাজার দুইশ উনসত্তর টাক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদানের লক্ষ্যে এসংক্রান্ত একটি চেক স্বাক্ষর করে দেওয়া হয়েছে। সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় গ্রহণ করেছে। গত আগস্টে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম